বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

রূপগঞ্জের গোলাকান্দাইল কিন্ডাগার্টেন এন্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 মোঃ নওয়াব ভূঁইয়া রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৩/০২/২০২৩ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রহিম, সভাপতি রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতি, সভাপতিত্ব করেন জনাব নাসির মিয়া, সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ, উক্ত অনুষ্ঠানটি উদ্ভোধন করেন জনাব মনিরুজ্জামান মোল্লা এবং উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব আব্দুল কাদির মোল্লা (সুমন), প্রতিষ্ঠাতা ও পরিচালক,গোলাকান্দাইল প্রি ক্যাডেট একাডেমি এন্ড মডেল হাই স্কুল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

থেকে আরও পড়ুন