সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৩ অনুষ্ঠিত

 শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

“স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী আনুষ্ঠানিক ভাবে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নজরুল ইসলাম ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও অনুষ্ঠানের সদস্য সচিব ডা. মোহাম্মদ শরীফ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মস্তোফা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মাস্টার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলিয়ারচর পোল্ট্রি ব্যবসায়ী সমিতির সভাপতি লায়ন মো. আলী আকবর খান, উপজেলা ডেইরী ফার্ম এসোসিয়েশন কুলিয়ারচর এর সভাপতি মো. শাহনবী ও খামারী ডলি বেগম প্রমূখ। প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির পশুপাখির ৪০ টি স্টল অংগ্রহন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।

থেকে আরও পড়ুন