সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

নতুন নিয়োগ প্রাপ্তরা পুলিশ বিভাগ ও দেশের সম্মান বৃদ্ধি করবে – পুলিশ সুপার বাগেরহাট

 কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:

নতুন নিয়োগ প্রাপ্তরা পুলিশ বিভাগ ও দেশের সম্মান বৃদ্ধি করবে – বলেছেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক। ‘চাকরি নয়, সেবা’—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা কালে তিনি একথা বলেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত দশটায় নতুন পুলিশ লাইনে প্রাথমিক ভাবে এ পদের জন্য ৪৮ জন ছেলে ও ৮জন মেয়ে সহ মোট ৫৬ জনের নাম ঘোষণা করেন তিনি। নিয়োগ পরীক্ষায় বাগেরহাট জেলার ৫৬টি পদের বিপরীতে এসএসসি পাশ ৪ হাজারের অধিক তরুণ-তরুনী ১২০ টাকা ফি জমা দিয়ে অনলাইনে আবেদন করেন। বয়স, ফলাফল ও সঠিকভাবে আবেদন না করায় স্বয়ংক্রীয়ভাবে ২ হাজারের বেশি তরুণ তরুণীর আবেদন বাতিল হয়ে যায়। ১ হাজার ৯৩৫ জন শারীরিক মাপ ও শারীরিক কসরতের সুযোগ পান। এদের মধ্যে ৫৩৫ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। লিখিত পরীক্ষায় পাশ করেন মাত্র ১২১জন। মৌখিক পরীক্ষা শেষে ৫৬ জনকে চুড়ান্তভাবে ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হয়েছে। চাকরিপ্রাপ্ত অনেককে চোখের পানি ঢাকতে নিজেকে আড়াল করতে দেখে গেছে। এভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে সরকারি চাকরিতে মেধাবীরা সুযোগ পাবে বলে জানান চাকুরী প্রাপ্তদের অনেকে। তবে উপস্থিত অনেকে বলেন, পোশ্য কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, আনছার ভিডিবি কোঠাসহ নানান কারণে অনেক কম মেধাবীর চাকুরী হয়ে যাচ্ছে। আসল মেধাবীরা বাদ পড়ে যাচ্ছেন। বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, স্বচ্ছতার সাথে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে অসাধুপায় অবলম্বনের কোন সুযোগ নেই। এই নিয়োগে রাজনৈতিক সুপারিশ বা চাপ ছিল না। মেধাবী এবং শারীরিক যোগ্যতা সম্পন্ন তরুণ- তরুনীদের নির্বাচিত করে চাকুরী দিয়েছি। আশাকরি নতুন নিয়োগ প্রাপ্তরা পুলিশ বিভাগ ও দেশের সম্মান বৃদ্ধি করবে।

থেকে আরও পড়ুন