
মোঃ লাতিফুর রহমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর সহ বিভিন্ন স্থানে ওই প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও সদর গোবিন্দ নগর আড়াংতের পিছনে বত মসলা মিল ২০হাজার, তামিম এন্টারপ্রাইজ ২ হাজার, এবং সদর রোড আনন্দ বেকারী ৩ হাজার,আনন্দ ইলেকট্রনিক্স ১ হাজার, সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ঐ দিন সদর রোড সহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
প্রতিনিধির নাম 


















