
ইসলামী যুব আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখার শপথ পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(২২ ফেব্রুয়ারি) বুধবার বিকাল ৩ টায় খাগড়াছড়ি আরামবাগস্থ আই এ বি জেলা কার্যালয়ে এ শপথ পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মুহাম্মদ বশির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম। সভায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার চলমান সেশনের পূর্ণাঙ্গ কমিটির নবাগত দায়িত্বশীলদের নাম ঘোষণা করে শপথ পাঠ করান ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার ২০২৩ ও ২০২৪ইং সেশনের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হলেন মুহাম্মদ বশির উদ্দিন, সহ সভাপতি – মুহাম্মদ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল মুসা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হোসাইন কারিমী, দপ্তর সম্পাদক মুহাম্মদ রমজান আলী,অর্থ সম্পাদক মাওলানা রবিউল মিয়াজী, প্রচার সম্পাদক মুহাম্মদ সোলায়মান,প্রকাশনা সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম,দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান,যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মুহাম্মদ তসলিম উদ্দিন,ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক হাফেজ ইমরান শাহ্,শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আশরাফুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ নেছার উদ্দিন, শিল্প ও বানিজ্য সম্পাদক মুহাম্মদ নাজমুল হক তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ নাঈম শেখ,স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মুহাম্মদ মামুন পাটোয়ারী,সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠি কল্যাণ সম্পাদক মুহাম্মদ রুবেল সিকদার, উপ সম্পাদক হাফেজ মোবারক হোসেন ও মুহাম্মদ হযরত আলী।
প্রতিনিধির নাম 


















