
কামরুজ্জামান শিমুল বাগেরহাট প্রতিনিধিঃ
আজ দুপুরে খুলনা – ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মোটরসাইকেলে থাকা দু’যুবক। বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘরের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২২ ফেব্রুয়ারি ) দুপুর সোয়া ২ টার দিকে দু’বন্ধু ফকিরহাট থেকে মোল্লাহাট যাওয়ার পথে পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি পরিবহন মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে তারা রাস্তার ওপর পড়ে যায়। মাথায় গরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন, উপজেলার কাকডাঙ্গা এলাকার মোজাহার সরদারের ছেলে শাকিব সরদার (২২) ও একই এলাকার মহর আলীর পুত্র সাদিক (২৩)। দুর্ঘটনার পর পরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ফকিরহাট থানার অফিসার ইনচার্জ মো: আলিমুজ্জামান জানান, দু’বন্ধু মোটরসাইকেলে ফকিরহাট থেকে মোল্লাহাট যাওয়ার পথে মূলঘরের চেয়ারম্যানের মোড় এলাকায় পৌঁছালে পিছন থেকে অজ্ঞাতনামা একটি পরিবহন তাদের ধাক্কা দেয়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনায় এখন পর্যন্ত বাস কিংবা চালক কাউকেই আটক করা সম্ভব হয়নি।
প্রতিনিধির নাম 


















