ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

কুলিয়ারচরে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস- ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভা ওপুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর পৌরমেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শরীফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এনামুল হক, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সাংবাদিক এড.মুহাম্মদ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর খান,কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূরুল আলম রাশিদ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। এ সময় বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন এবং ৫২ এর একুশে ফেব্রুয়ারি ও মহান স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সুন্দর হাতের লিখা, চিত্রাঙ্কন সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কুলিয়ারচরে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

০৮:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩