ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মর্মান্তিক মৃত্যু

নুরুজ্জামান লিটন,বিশেষ প্রতিনিধি:

নওগাঁ জেলার বদলগাছীতে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে মোটরসাইকেলের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৭ ফেব্রুয়ারি,মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক সড়কের গোবরচাঁপাহাটের তিন মাথা মোড় এলাকায় এ-ই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত রফিকুল ইসলাম বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা গ্রামের আব্বাস আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে রফিকুল ইসলাম তার মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ঐতিহাসিক পাহাড়পুরের গোয়ালভিটা গ্রামে ফিরছিলেন। এসময় জয়পুরহাট থেকে একটি পাথর বোঝায় ট্রাক নওগাঁর দিকে আসছিল। গোবরচাঁপা হাটের তিন মাথার মোড়ের বাঁকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রফিকুলের মাথা ফেটে পিশে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে ঘটনাস্থলে কেউ না থাকায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বদলগাছীতে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মর্মান্তিক মৃত্যু

০১:০০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩