ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো শর্ট সার্কিট থেকে আগুন।বিদ্যুৎ বিচ্ছিন্ন!

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো শর্ট সার্কিট থেকে আগুন।বিদ্যুৎ বিচ্ছিন্ন! গত ১৭ই জানুয়ারি রাত নয়টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যাওয়ার ১৩ দিন পর আজ মঙ্গলবার আবারও শর্ট সার্কিট থেকে আগুন ধরে গেছে। হাসপাতালের নিচতলায় এ ঘটনায় সূত্রপাত হয়। হাসপাতালে এখন সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না আসলে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে না বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিতিশ চন্দ্র গোলদার জানিয়েছেন। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিতিশ চন্দ্র গোলদার তাৎক্ষণিক এ ব্যাপারে সিভিল সার্জন, এইচ ই ডি ইঞ্জিনিয়ার,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন। জরুরী ভিত্তিতে বিকল্প কোন ব্যবস্থা না করা হলে হাসপাতালে সকল প্রকারের অপারেশন যেমন বন্ধ হয়ে যাবে, তেমনি চিকিৎসা কার্যক্রমেও রোগীদের ভোগান্তির শিকার হতে হবে। এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো শর্ট সার্কিট থেকে আগুন।বিদ্যুৎ বিচ্ছিন্ন!

০৮:৫০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩