
শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা
পাইকগাছায় গাঁজা সহ আটক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত পাগল মজলিসের ছেলে আব্দুল হাকিম মজলিস (৬০) কে ৫০ গ্রাম গাঁজা সহ তার বসতবাড়ীর সামনে থেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় আটক হাকিম মজলিসকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার পরিদর্শক মোঃ বদরুল হাসান, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন ও আনসার সদস্য সচীন।
প্রতিনিধির নাম 


















