
শাহাজামান বাদশা,পাইকগাছা খুলনা
দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক অরুন কুমার সাহা’র মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার পাইকগাছা অফিসে এ শোক সভার আয়োজন করা হয়। পত্রিকার প্রতিনিধি সাংবাদিক এমআর মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক, সহ- সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, আলাউদ্দীন রাজা, ইমদাদুল হক, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, অমল মন্ডল ও আবুল হাশেম।
প্রতিনিধির নাম 


















