
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাগেরহাট জেলা বিএনপি। এই উপলক্ষে মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন পরিবেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এম মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা, শমসের আলী মোহন, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, মনিরুল ইসলাম খান, মনিরুল হক ফরাজী, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, অধ্যাপক হাদিউজ্জামান হিরো ও রুনা গাজী, হাজরা আসাদুল ইসলাম পান্না, জাহিদ সরদার, হাফিজুর রহমান তুহিন, শেখ হাফিজুর রহমান, সিকদার হারুন আল রশিদ, সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, আবুল কালাম আজাদ বুলু,
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, মোঃ হেমায়েত উদ্দিন, আশরাফ উদদৌলা জুয়েল, ডালিম ফকির, নার্গিস আক্তার ইভা, নার্গিস আক্তার লুনা, শিরিনা আক্তার, মোল্লা আতিকুর রহমান রাসেল, নিয়ামুল ইসলাম রাহুল, শেখ হারুন আর রশিদ, মোহাম্মদ জাহিদুল ইসলাম, সেলিম ভূঁইয়া, গোলাম রসুল তরফদার নেওয়াজ, বিএনপি নেতা এসকেন্দার হোসেন, কামরুজ্জামান শিমুলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। দুপুরের শহরের জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভা শেষে জাসাস নেতৃবৃন্দের উদ্যোগে জেলা পরিষদ অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিনিধির নাম 


















