
মিরাজ খান জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের ঘিওরে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঘিওর উপজেলা বিএনপি।
জানা যায়, সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঘিওরস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। নেতাকর্মীদের স্লোগান ও ঢাক-ঢোলের শব্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে।
উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
অনুষ্ঠানে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. জানে আলম, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা দলের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, সংগ্রাম ও অর্জনের কথা তুলে ধরেন।পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারে দলের ভূমিকা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকৌশল নিয়ে বক্তব্য দেন। তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির বলেন, “বিএনপি দীর্ঘ লড়াই-সংগ্রাম ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনের মধ্য দিয়ে এ দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমাদের এই গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রেখে দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
পরে নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন এবং ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু কাউসার রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া এবং মিজানুর রহমান খান কুদরতসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী
প্রতিনিধির নাম 


















