ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদ মাঠ থেকে র‍্যালিটি বের করা হয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি রাণীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাণীগঞ্জ গরুর হাট এলাকায় গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। র‍্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালি শেষে রাণীগঞ্জ গরুর হাট এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, বিএনপির গৌরব, ঐতিহ্য, দীর্ঘদিনের সংগ্রাম ও রাজনৈতিক পথচলার ৪৮ বছর পূর্তি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০৮:৩১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬