ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ডুমুরিয়ায় দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ) সকাল ১১ টায় উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি এইচ আই ইনচার্জ আনিসুজ্জামান এর সভাপতিত্বে দলিত প্রাউড প্রকল্পের ম্যানেজার সমীর কুমার পান্ডের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দলিত হেড অব প্রোগ্রাম জেনারেল তপন কুমার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মৌসুমি বুলবুল শুকলা।

এ সময় আরোও উপস্থিত ছিলেন দলিতের হিসাবরক্ষক অফিসার রিপন সরকার,ফিল্ড ভলেন্টিয়ার ইতিকা সরকার,জেসমিন নাহার ও প্রশিক্ষিত নারী-পুরুষ সহ দলিত সম্প্রদায়ের ইয়ুথ ও কমিউনিটি গ্রুপের সদস্যবৃন্দ ও সাংবাদিকেরা।

গণশুনানী অনুষ্ঠানে ডুমুরিয়া জোয়াদ্দার পাড়া কমিউনিটি ক্লিনিক,মির্জাপুর কমিউনিটি ক্লিনিক ও শোভনা কমিউনিটি ক্লিনিক থেকে যারা সেবা গ্রহণ করেছিলো,সেই সেবা গ্রহিতাগণ প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন এবং দায়িত্বশীল গণ সেবা গ্রহিতাগণের প্রশ্নের জবাবদিহিতা নিশ্চিত করেন।

গর্ভবতী ‘মা’দের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার বিষয়ে কমিউনিটি ক্লিনিক ও কমিউনিটি কর্তৃক স্কোরকার্ড মূল্যায়ণ ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ও অনাগত সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে স্কোরকার্ড মূল্যায়ণ নিয়ে আলোচনা করা হয়। স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করা হচ্ছে কি না বা তার ওপর ভিত্তি করে খাদ্যাভ্যাসের স্কোর নির্ধারণ ও সচেতনতা বৃদ্ধি করা। গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলো গ্রামীণ পর্যায়ে যুগান্তকারী ভূমিকা পালন করে। এগুলো গর্ভকালীন নিবন্ধন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা যেমন ওজন ও রক্তচাপ মাপা , বিনামূল্যে ওষুধ বিতরণ এবং নিরাপদ প্রসবের পরামর্শ প্রদানের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে সরাসরি অবদান রাখছে। গর্ববতী মা’দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদান সম্পর্কে আলোচনা সেবা প্রদানে আরোও বেশি আন্তরিক এবং সেবাগ্রহিতাগণ সকল সেবা যেনো সহজেই পেতে পারে ও ভবিষ্যৎ এ সেবার মান যেনো আরো বেশি উন্নত হয় এ বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে ডুমুরিয়া সদরের জোয়াদ্দারপাড়া কমিউনিটি ক্লিনিক, শোভনা কমিউনিটি ক্লিনিক ও মির্জাপুর কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধির নিকট ওয়েট মেশিন ও বিপি মেশিন দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

ডুমুরিয়ায় দলিত প্রাউড প্রকল্পের আয়োজনে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত

০৫:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬