
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
সেবাদানকারীদের সঙ্গে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার সংকল্প ট্রাস্ট মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অ্যাকশন এইড বাংলাদেশ ও এনএসএসের সহযোগিতায় অ্যাক্টিভিস্তা বরগুনার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অপূর্ব বিশ্বাস রাখাল। প্রধান অতিথি ছিলেন চিফ হুইপের প্রতিনিধি ও সমাজকর্মী মো. এরফান আহমেদ সোয়েন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জিনাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মুনিরুল ইসলাম, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মো. নাজমুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. জহিরুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার চৌধুরী মো. শওকত হোসেন, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সগির হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইমাম হোসেন, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, দৈনিক সমকালের পাথরঘাটা প্রতিনিধি মো. ইমাম হোসেন নাহিদ, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আমিন সোহেল, সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম, এনএসএসের হিউম্যান রিসোর্স বিভাগের সমন্বয়কারী মো. ওবায়দুল ইসলাম, পাথরঘাটা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম এবং বন বিভাগের প্রতিনিধি মো. সোহরাব হোসেন।
সভায় বক্তারা বলেন, দুর্বল বেড়িবাঁধের কারণে উপকূলীয় এলাকার বসতবাড়ি ও মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধারের ব্যয়ও বেড়ে যায়। আগাম প্রস্তুতি ও সচেতনতার ঘাটতির কারণে জরুরি সাড়াদানে বিলম্ব হয়, যা মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।
এ সময় এলাকার নিরাপদ খাবার পানির সংকট সমাধানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্থানীয় পর্যায়ে সেবাদান কার্যক্রম আরও কার্যকর করতে একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মো. নাজমুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. জহিরুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার চৌধুরী মো. শওকত হোসেন, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সগির হোসেন এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইমাম হোসেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, দৈনিক সমকালের পাথরঘাটা প্রতিনিধি মো. ইমাম হোসেন নাহিদ, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আমিন সোহেল ও সাধারণ সম্পাদক মো. নজমুল হক সেলিম।
সভায় কমিউনিটি কনসালটেশনের ফলাফল ও উপজেলা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ইয়ুথ সদস্য মো. জাকির হোসেন মিরাজ ও আমেনা লিমা।
সভার শুরুতে একটি সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ করা হয়। পরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবিতে সংগীত পরিবেশন করা হয়। সভায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও যুব সদস্যসহ প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশ নেন। সভাটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান।
প্রতিনিধির নাম 


















