
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগষ্ট) বিকেলে ফাউন্ডেশনের ঢাকাস্থ কার্যালয় বায়তুশ শরফ কমপ্লেক্সের পিছনের ভবনের ২য় তলায় অধ্যাপক ডাঃ শেখ আবু জাফর এর সভাপতিত্বে জরুরী সভায় ফাউন্ডেশনে পরবর্তী কার্যক্রম সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহীন, সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু, ফাউন্ডেশনের উপদেষ্টা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন্নাহার মহুয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ হামিম হাসান, কোষাধক্ষ্য মেজর অবসরপ্রাপ্ত শেখ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক এস এম মনিরুল ইসলাম ও শেখ হাফিজুর রহমান।
প্রচার সম্পাদক মোঃ ইকতিয়ারুল ইসলাম মল্লিক, লজিস্টিক সম্পাদক শেখ আসাদুজ্জামান পান্না, কাজী আমিনুর রহমান রানা, সদস্য মোঃ কামরুজ্জামান শিমুলসহ বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু বলেন, বাগেরহাটের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতসহ সকল শ্রেণি-পেশার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফাউন্ডেশনকে আরও কার্যকর করা হবে।
সভায় বিশেষায়িত চিকিৎসাসেবা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিনিধির নাম 


















