
মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৯টায় মালদ্বীপের রাজধানী মালের একটি অভিজাত রেস্তোরাঁয় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মোহাম্মদ মাসুম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সহ সভাপতি মোঃ ফারুক হোসেন সহ সভাপতি মোঃ শাহ আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম মালদ্বীপ বি এন পির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, যুবদল মালদ্বীপ শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আরিফুল ইসলাম।
স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুন্নবী মানিক ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী আলহাজ্ব আলমগীর হোসেন, মোঃ ইসরাফিল হোসেন, মোহাম্মদ আলী ও জাকির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে প্রবাসে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে দেশ, জাতি, বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
প্রতিনিধির নাম 


















