
খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় আগামী পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৭ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ মোড়ল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক শেখ ফরহাদ হোসেন। প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্ল্যা মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ ফরিদ হোসেন, হাফেজ মতিউর রহমান, মোল্লা মনিরুল ইসলাম, ওলিয়ার রহমান খান, নজরুল ইসলাম হালদার, সোহরাব হোসে,শেখ আব্দুল খালেক, আরিফ হোসেন, শেখ সরোয়ার হোসেন মোড়ল।
আরোও উপস্থিত ছিলেন আলী রসুল খান, জাহাতাপ গাজী, আব্দুল হাই গাজী, শেখ রফিকুল, আসাবুর রহমান হবি, সাখাওয়াত হোসেন সোহাগ, আব্দুল কাদের, মঞ্জুরুল ইসলাম, মনিরুল ইসলাম, কাজী নাহিদ, মফিজুর রহমান সন্টু, রিপন হালদার, আসলাম খান, মর্জিনা বেগম, নিখিল দাস, তৈবুর রহমান, ইলিয়াজ হোসেন, ফারুক হোসেন, রেজাউল হোসেন, আমজাদ হোসেন, মাসুম গাজী, ও আব্দুর রাজ্জাক খান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রতিনিধির নাম 


















