ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

গুইমারায় জামায়াতের সীরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সভাপতি এবং উপজেলা জামায়াতের তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি ও ছাত্রশিবিরের জেলা সাবেক সভাপতি জননেতা মিনহাজুর রহমান।
​সভায় সভাপতিত্ব ও বক্তব্য প্রদান করেন গুইমারা উপজেলা জামায়াতের আমীর এবং উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা শামীম ওসমানী।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা মিনহাজুর রহমান বলেন,
​”মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর জীবন ও আদর্শই মানবজাতির জন্য একমাত্র হেদায়েত ও মুক্তির পথ। রসূলুল্লাহ (সা:)-এর প্রদর্শিত আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও মানবকল্যাণে আত্মনিয়োগ করার মাধ্যমেই কেবল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।”
​বক্তারা দৈনন্দিন ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনে মহানবীর (সা:) শিক্ষা ও আদর্শ পূর্ণাঙ্গভাবে অনুসরণের উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি সাজিদুর রহমান, বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, পেশাজীবী বিভাগের সেক্রেটারি শহীদ উল্লাহ, গুইমারা সদর ইউনিট সভাপতি আমিনুল ইসলাম, সেক্রেটারি আবুল হোসেন-সহ উপজেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

গুইমারায় জামায়াতের সীরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

০৬:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬