ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইফা’র উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‌এবং ‌ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ‌‌আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন ‌ফরিদপুর জেলার উপ-পরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।‌

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‌ময়েজ মঞ্জিল জামে মসজিদের ‌ ইমাম ও খতিব মাওলানা কবির আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার ফিল্ড অফিসার ‌মো. রাসেল ‌প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, প্রতিষ্ঠানটির অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. ইউনুস আলী মন্ডল ‌এবং ‌মাস্টার ট্রেইনার ‌মো. রুহুল আমিন। ‌

আলোচনা সভায় ‌বক্তারা ‌ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, আদর্শ এবং মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে ‌ জীবন ধারণের জন্য আহ্বান জানান।

আলোচনা শেষে পবিত্র ‌ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‌ বিভিন্ন বিভাগে ‌ অনুষ্ঠিত‌ প্রতিযোগিতায় ‌বিজয়ীদের মধ্যে ‌পুরস্কার বিতরণ করা হয়।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা মো. তবিবুর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইফা’র উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত

০৮:৫৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬