
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি খুলনার ডুমুরিয়া উপজেলা শখার সভাপতি নির্বাচনের জন্য সকল প্রধান শিক্ষকদের সমন্বয়ে উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) তে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৪ আগস্ট) সভার সর্বসম্মতিতে চিংড়া গোলদার বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আব্দুস সালাম কে সভাপতি নির্বাচিত করা হয়।
শিক্ষক নেতা গাজী আব্দুস সালাম একজন শিক্ষা বান্ধব মানুষ। ডুমুরিয়া উপজেলার সকল শিক্ষকদের বিপদে আপদে সময় অসময়ে পাশে থাকেন তিনি । শিক্ষকদের যাবতীয় সমস্যা সমাধানও করেন তিনি । সকল শিক্ষকদের প্রতি তার আন্তরিকতা অনেক বেশি। উপজেলার সকল অফিসারের প্রতি তার যেমন সুসম্পর্ক তেমন সকল শিক্ষকদের প্রতি তার রয়েছে অকৃতিম। ভালোবাসা । সকল শ্রেণী ও পেশার মানুষের সাথে রয়েছে তার বন্ধুত্ব ও ভালোবাসা।
জিএম আব্দুস সালাম সরকারী বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ডুমুরিয়া উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তার একজন সহকর্মি
গণমাধ্যমে তার অনুভূতি ব্যক্ত করেছেন,
শিক্ষকদের সকল সুবিধা ও অসুবিধার মধ্যমণি হয়ে থাকবেন নব-নির্বাচিত সভাপতি গাজী আব্দুস সালাম। গাজী আব্দুস সালাম এর মধ্যে মানবিকতা ও সামাজিক মূল্যবোধ রয়েছে। আমরা সকল শিক্ষক তার পাশে থেকে তাকে উৎসাহ ও প্রেরণা প্রদান করে তার হাতকে শক্তিশালী করবো।
হে মহান নেতা তুমি এগিয়ে চলো আমরা সকল শিক্ষক আছি তোমার সাথে। পথ চলার পথে যদি কোন বিপদ বা অসুবিধা আসে আমরা সকলেই আপনার পাশে থাকবো। হে মহান শিক্ষক নেতা আপনার গুণের শেষ নাই। আপনি থাকবেন আমাদের সকলের মধ্যমণি হয়ে।
এদিকে জিএম আব্দুস সালাম ডুমুরিয়া উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠন, সহকর্মি, বন্ধুমহল সহ বিদ্যালয়ের শুভানুধ্যায়ী এবং এলাকাবাসী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ডুমুরিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রতিনিধির নাম 


















