
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি
আগামীকাল চট্টগ্রাম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হালিশহর মারকাযুর রাশাদ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হবে।
জুমাবার(২৩ডিসেম্বর) বায়তুল মোশাররফ জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিতব্য এ মাহফিলে সভাপতিত্ব ও পাগলী প্রদান করবেন জামিয়া বাবুনগরের মুহতামিম আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও দারুল উলুম হাটহাজারীর মুহতামিম আল্লামা ইয়াহইয়া।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ঢালকানগরের পীর সাহেব মাওলানা শাহ আব্দুল মাতিন বিন হুসাইন।
মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি ওসমান সাদেক এ প্রতিনিধিকে জানান, এ মাহফিল গতানুগতিক কোন মাহফিল নয়। আগত মুসল্লিদের জন্য ঈমানী খোরাক,আত্নশুদ্ধি অর্জন ও আল্লাহওয়ালাদের সুহবাত লাভের সুবর্ণ সুযোগ।
আছে রুহানী চিকিৎসার পাশাপাশি শারীরিক চিকিৎসা ব্যববস্থাও। শিশু কিশোরদের জন্য রয়েছে সৃজনশীল বিনোদন ও শিক্ষাণীয় চিত্র প্রদর্শনী এবং এরাবিক ক্যালিগ্রাফি ইসলামিক সংস্কৃতি বিনোদন-মূলক চিত্রাঙ্কন।
নারীদের জন্য রয়েছে পর্দার সহিত ওয়াজ শুনার ব্যবস্থা এবং আত্মশুদ্ধির বিশেষ আয়োজন।
তিনি সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি মাহফিল সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান।
প্রতিনিধির নাম 


















