
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ার মিকশিমিল রুদাঘরা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ২০ আগস্ট) সকাল ১১ টায় বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয়ের হলরুপে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস।
শিক্ষক প্রতিনিধি মাষ্টার সেলিম হালদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক পুলিশ কর্মকর্তা এ.এম কামরুল ইসলাম।
প্রধান বক্তার বক্তব্য দেন রুদাঘরা ইউনিয়ন বিএনপির সভাপতি হালদার আমিরুল ইসলাম। বিশেষ বক্তার বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, বিশিষ্ট শিক্ষানুরাগী আলতাফ মাহমুদ,মোঃ ইউনুস গাজী,মোঃ জিন্নাত আলী,সুশীল সাহা ও বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান শেখ। এসময় শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এ.এম কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে মা-বাবা তথা অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য এককভাবে শিক্ষক যথেষ্ট নয়। এখানে অভিভাবকের ভূমিকাও একটি মুখ্য বিষয়। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অভিভাবকদের ক্ষেত্রে সন্তানদের সঠিকভাবে সাহায্য করার বিষয়ে যথাযথ জ্ঞান থাকে না। তাই স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে স্কুলের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও সুযোগ সৃষ্টি করা অতীব প্রয়োজন।
প্রতিনিধির নাম 


















