ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

তেতলাব আদর্শ বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষায় অবিশ্বাস্য সাফল্য ৭ জন এ+সহ শতভাগ পাস

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় অবস্থিত তেতলাব আদর্শ বিদ্যানিকেতন।
এবারের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে তেতলাব আদর্শ বিদ্যানিকেতন। এবারের এসএসসি ২০২৬ সালে পরীক্ষায় মোট অংশগ্রহণ করে ১৮ শিক্ষার্থী। বিদ্যালয়টির শিক্ষার্থীরা শতভাগ পাস করার পাশাপাশি ৭ জন শিক্ষার্থী এ+ অর্জন করেছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এর মধ্যে ৭ জন শিক্ষার্থী এ+ পাওয়ায় বিদ্যালয়ের সাফল্য আরও উজ্জ্বল হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, বিশেষ ক্লাস, মডেল টেস্ট, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বাড়তি নজর এবং শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। শিক্ষার্থীরাও নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রস্তুত করেছে।
ফলাফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরকে অভিনন্দন জানান। অভিভাবকরাও বিদ্যালয়ের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই আমরা শতভাগ পাস ও ৭টি এ+ অর্জন করতে পেরেছি। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা আরও মনোযোগী হব।”
সংশ্লিষ্টরা মনে করছেন, তেতলাব আদর্শ বিদ্যানিকেতনের এই ফলাফল শুধু বিদ্যালয়ের জন্য নয়, পুরো এলাকার জন্যও গর্বের বিষয়। শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

তেতলাব আদর্শ বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষায় অবিশ্বাস্য সাফল্য ৭ জন এ+সহ শতভাগ পাস

১১:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬