
মাহফুজুর রহমান সরকার,
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : বহুল প্রচারিত ও পাঠকপ্রিয় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। এসময় অনুষ্ঠানে দৈনিক করতোয়ার ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি সোহানুজ্জামান সোহানসহ কালবেলার উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন বাবু, সংগ্রামের প্রতিনিধি মাহতাব উদ্দিন আল মাহমুদ, আমাদের সময়ের ফরিদুল ইসলাম, ইনকিলাবের সুলতান কবির, মানবকণ্ঠের রাফসানজানি শুভ, সকালের সময়ের মাহফুজুর রহমান এবং দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি সাকিব হাসান নাইম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া রাণীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মনোরঞ্জন মহন্ত ভুট্টু, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোঃ মাহফুজুর রহমান সরকার
ঘোড়াঘাট দিনাজপুর
তাং- ১২/০৮/২৬
#০১৩১৩-৮৯৮৪৮২
প্রতিনিধির নাম 


















