ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

খেলাপি ঋণ আদায়ে মাইসছড়ি ইউনিয়নে বিশেষ ক্যাম্প, আইনগত ব্যবস্থার সতর্কবার্তা

মহালছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ঋণ গ্রহণের পর দীর্ঘ বছর ধরে কিস্তি বা ঋণের লভ্যাংশ পরিশোধ না করা খেলাপি গ্রাহকদের নিয়ে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সার্টিফিকেট মামলা ও খেলাপি ঋণ আদায়ে বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) মহালছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ কৃষি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফানুল হক চৌধুরী, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক রাসেল বড়ুয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মানবিন্দু চাকমা, মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা।

বিশেষ ক্যাম্পে খেলাপি ঋণগ্রহীতাদের উপস্থিত করে ঋণ পরিশোধে উদ্বুদ্ধ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যারা দীর্ঘদিন ধরে ঋণের কিস্তি বা বকেয়া পরিশোধ করেননি, তারা দ্রুত ঋণ পরিশোধের উদ্যোগ নিন। এককালীন পরিশোধ সম্ভব না হলে নির্ধারিত সময়ের মধ্যে কিস্তির মাধ্যমে বকেয়া পরিশোধ করতে হবে।

সভায় বাংলাদেশ ব্যাংকের প্রণীত এক্সিট পলিসি সম্পর্কে খেলাপি গ্রাহকদের অবহিত করা হয়। পাশাপাশি সতর্ক করে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করলে সার্টিফিকেট মামলার আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ জানান, খেলাপি ঋণ আদায়, আর্থিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং ঋণগ্রহীতাদের সচেতন করতে এ ধরনের বিশেষ ক্যাম্প পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

খেলাপি ঋণ আদায়ে মাইসছড়ি ইউনিয়নে বিশেষ ক্যাম্প, আইনগত ব্যবস্থার সতর্কবার্তা

০৫:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬