
খান আরিফুজ্জামান(নয়ন), ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিয়ে খর্ণিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন খর্ণিয়া ইউনিয়নের বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক শেখ হুমায়ুন কবির।
খুলনার ডুমুরিয়া উপজেলার ০৪ নং খর্ণিয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছেন ৭ ই জানুয়ারি ২০২৪ সালের অবৈধ নির্বাচনের ভোটকেন্দ্র পোড়ানো নাশকতা মামলার আসামী শেখ হুমায়ুন কবির। তবে এখনোও নাশকতা মামলায় তিনি সহ তার রাজনৈতিক সহযোদ্ধা শেখ রবিউল ইসলাম,এফ এম রফিকুল ইসলাম, আতাউর শেখ,আমিনুর সরদার,শওকাত মোল্লা,রোকন শেখ, তৈয়েবুর শেখ,মুক্তা শেখ,লাচ্চু শেখ,মাসুদ গাজী,মুন্না শেখ,আমানুল্লাহ সহ আরোও অনেকে নিয়মিত নাশকতা মামলার হাজিরা দিয়ে যাচ্ছেন কোর্টে। শেখ হুমায়ুন কবির চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি তার নির্বাচনী ভাবনার কথা তুলে ধরেন।
বিএনপি নেতা শেখ হুমায়ুন কবির বলেন, “একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সাধারণ মানুষকে নিজের ন্যায্য অধিকার পেতে কারো পিছু পিছু ঘুরতে হয় না।আমি এমন একটি ইউনিয়ন গড়তে চাই, যেখানে চেয়ারম্যান জনগণকে খুঁজবে জনগণকে চেয়ারম্যানের পেছনে ছুটতে হবে না।”
রাজনৈতিক অঙ্গনে সততা ও সুনামের অধিকারী হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে জাতীয়বাদী দল বিএনপির আদর্শকে বুকে ধারণ করে দলের প্রয়োজনে সকল স্বাধিকার আর অধিকার আন্দোলনে নিজেকে নিবেদন করে আসছেন।
তার এই দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি খর্ণিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন। তার নির্বাচনী পরিকল্পনার প্রধান স্তম্ভগুলো হলো:
* **হয়রানিমুক্ত নাগরিক সেবা:** সরকারি ও ইউনিয়ন পরিষদের সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজলভ্য করা। * **ডিজিটাল ইউনিয়ন:** তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ইউনিয়নের দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আনা।
* **সামাজিক ন্যায়বিচার:** ইউনিয়ন পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
তিনি আরোও যোগ করেন, সঠিক পরিকল্পনা এবং ইউনিয়নের আপামর জনসাধারণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেলে খর্ণিয়া ইউনিয়কে পুরো জেলার মধ্যে একটি আধুনিক ও ‘মডেল ইউনিয়ন’ হিসেবে রূপান্তর করা সম্ভব। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে তার এই নতুন নেতৃত্বের ডাক স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে।
প্রতিনিধির নাম 


















