
গাজীপুর প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ছাত্রদলের সভাপতি জামিরুল ইসলামের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন ডুয়েট ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রায়হান রাহেল।
জন্মদিন উপলক্ষে রায়হান রাহেল এক শুভেচ্ছা বার্তায় বলেন, “জামিরুল ইসলাম একজন দক্ষ, সৎ ও ছাত্রবান্ধব নেতৃত্বের প্রতীক। তার নেতৃত্বে ডুয়েট ছাত্রদল ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে এগিয়ে যাচ্ছে। আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “ছাত্রদের অধিকার আদায় ও ইতিবাচক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় জামিরুল ইসলামের অবদান প্রশংসনীয়। আগামী দিনেও তিনি শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি।”
উল্লেখ্য, আজ ডুয়েট ছাত্রদলের সভাপতি জামিলুল ইসলামের জন্মদিন উপলক্ষে সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিনিধির নাম 


















