ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটি গঠন,জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা।

‎(​গোলাম রাব্বি)বরগুনা প্রতিনিধি :

‎২০ জুলাই,২০২৬​ বরগুনা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান এবং ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) মালিক সমিতির নতুন গঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ আজ বরগুনার জেলা প্রশাসককে তাঁর কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

‎​গতকাল ১৯ জুলাই ২০২৬ তারিখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন আঞ্চলিক শ্রম দপ্তর, বরিশালের উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত পত্রে সমিতির নতুন কমিটির অনুমোদন ও প্রত্যয়ন প্রদান করা হয়।
‎গত ১৪ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীতা প্রত্যাহারের দিনে প্রতিটি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনা কমিটি সাত সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছিল।
‎​নবগঠিত কমিটির নেতৃত্ববৃন্দ:
‎​সভাপতি: জনাব মো: হুমায়ুন কবির (মাদল)
‎​সহ-সভাপতি: জনাব মো: রাজেদুর রহমান খোকন
‎​সাধারণ সম্পাদক: জনাব মো: জাহিদুল ইসলাম শহীদ
‎​সহ-সাধারণ সম্পাদক: জনাব মো: মনিরুল ইসলাম
‎​সাংগঠনিক সম্পাদক: জনাব মো: বেল্লাল হোসেন
‎​কোষাধ্যক্ষ: জনাব মো: আল আমিন
‎​দপ্তর ও প্রচার সম্পাদক: জনাব মো: মাসুদ
‎​আজ সোমবার (২০ জুলাই) নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বরগুনা জেলা প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

‎এ সময় জেলা প্রশাসক জনাব তাছলিমা আক্তার নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে শুভকামনা ব্যক্ত করেন।
‎একইসাথে, তিনি সমিতির সকল গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে পরিবহন খাতের উন্নয়ন ও শ্রমিক-মালিকদের কল্যাণমূলক কর্মকাণ্ডে গতিশীলতা বজায় রাখার আহ্বান জানান।

‎​উল্লেখ্য যে, সমিতির গঠনতন্ত্রের ১১ নম্বর ধারা অনুযায়ী নির্বাচিত এই কার্যনির্বাহী কমিটির মেয়াদ হবে তিন বছর।
‎শ্রম দপ্তর আইন, বিধি এবং ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে কমিটিকে সরকারি প্রত্যয়ন প্রদান করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটি গঠন,জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা।

০২:৩৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬