
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করেছেন। সোমবার (২০ জুলাই) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রকল্পের সভাপতি সম্পাদকের অনুকূলে এই চেক হস্তান্তর করেন। এ সময় জেলা পরিষদের সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাগেছে, রামপাল মল্লিকের বেড় মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া মাধবকাঠি ফাজিল মাদ্রাসা, শরণখোলা পূর্ব বকুলতলা মিরাবাড়ি জামে মসজিদ, মোল্লাহাট মোল্লারকুল জামে মসজিদ, মোল্লাহাট সিংগাতি সিকদার বাড়ি মসজিদ সংস্কার, মোংলা সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, বুড়ির ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, চিতলমারি দারুল উলুম মাদ্রাসা, কচুয়া গোপালপুর মুন্সিবাড়ি জামে মসজিদসহ ৩৫টি প্রকল্পের চেক প্রদান করা হয়েছে।
চেক প্রদান শেষে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, আজ বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষাবৃত্তি, দুঃস্থ রোগী ছাড়াও ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।জেলা পরিষদের নিজস্ব প্রকৌশলীগণ নিয়মিতভাবে চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন। বাস্তবায়িত কাজ অনুমোদিত প্রাক্কলন (Estimate) ও ডিজাইন অনুযায়ী হচ্ছে কি-না, তা পরীক্ষা করে চেক প্রদান করা হচ্ছে।
প্রতিনিধির নাম 


















