ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম দেখে অভিভূত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বাগেরহাট জেলার বিভিন্ন স্থান পরিদর্শন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম দেখে অভিভূত হয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনা তার জন্মস্থান হলেও নিজের জেলা হিসেবে দ্বিতীয় স্থানে রেখেছেন বাগেরহাট জেলাকে। সফরকালে বাগেরহাটের সর্বস্তরের মানুষও তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।
১৭ জুলাই শুক্রবার তিনি বাগেরহাট জেলা সদরের বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া এলাকায় জামাত শিবিরের হামলায় নিহত কৃষকদল নেতা বাদল মোড়লের আত্মার মাগফেরাত কামনা করে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি বাদল-মরুলের কবরের পাশে কয়েকটি বৃক্ষ রোপন করেন এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান। সমাবেশ শেষে তিনি আহত আব্দুল্লাহ মন্ডল এর বাড়িতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়।
এদিন সন্ধ্যায় বাগেরহাট অফিসার্স ফোরামের আয়োজনে সরকারি কর্মকর্তা ও সুধীজনের অংশগ্রহণে ‘আঞ্চলিক উন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সাবেক সচিব মোঃ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন সহ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। রাতে তিনি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
১৮ জুলাই শনিবার সকালে স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল আইটি) এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে বাগেরহাটের স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল আইটি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেলা ১১ টায় বাগেরহাট আইনজীবী সমিতির মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বেলা ১ টায় বাগেরহাট ম্যাথ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
বিকেলে তিনি লতিফ মাস্টার ফাউন্ডেশন আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এর আগে তিনি বায়তুল লতিফ জামে মসজিদ, স্বপ্ননীড়- বেশরগাতি এতিম ও বৃদ্ধনিবাস, লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরি, রকেট ফুটবল একাডেমী, বেশরগাতি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, বেশরগাতি রকেট স্পোর্টিং ক্লাব এবং বেশরগাতি এগ্রো ফার্মের বিভিন্ন কর্মকান্ড ঘুরে দেখেন।
এ সময় তিনি লতিফ মাস্টার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিনামূল্যের চক্ষু শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে লতিফ মাস্টার ফাউন্ডেশনের সকল কর্মকান্ডের প্রশংসা করেন। বক্তৃতায় তিনি ৯০ এর ছাত্র আন্দোলনের সহযোদ্ধা লতিফ মাস্টার ফাউন্ডেশন এর চেয়ারম্যান সিপিএ রফিকুল ইসলাম জগলুর সাংগঠনিক দক্ষতার ব্যাপক প্রশংসা করেন।
সফরকালে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ বনজ ও ওষুধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপন করেন। তিনি বৃক্ষ প্রেমীদের মাঝে ছাড়াও বিতরণ করেছেন। সফরের শেষ পর্যায়ে তিনি ঐতিহাসিক খানজাহান আলী (রহঃ)-এর মাজার জিয়ারত করেন এবং ষাট গম্বুজ মসজিদ এলাকা পরিদর্শন করেন। তিনি জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন এবং বাগেরহাটের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

লতিফ মাস্টার ফাউন্ডেশনের কার্যক্রম দেখে অভিভূত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

০৫:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬