ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ইতালির রাজধানী রোমে সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশি ট্রিপল মার্ডারের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক, ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ, শান্তিপূর্ণ পথযাত্রা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে ধুমকেতু সোশ্যাল অর্গানাইজেশন।

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

ইতালির রাজধানী রোমে ঘটে যাওয়া বাংলাদেশি ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ, শান্তিপূর্ণ পথযাত্রা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে ধুমকেতু সোশ্যাল অর্গানাইজেশন।

সংগঠনের কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলমত নির্বিশেষে রোমের আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক, সমাজসেবী ইতালীয় সংগঠন সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ড শুধু ভুক্তভোগী পরিবারের নয়, প্রবাসী বাংলাদেশি সমাজের জন্যও গভীর উদ্বেগের বিষয়। তারা খুনিদের আত্মগোপনে না থেকে ইতালীয় প্রশাসনের কাছে আত্মসমর্পণের আহ্বান জানান। পাশাপাশি, আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

প্রতিবাদ সমাবেশ ও শান্তিপূর্ণ পথযাত্রায় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা সহ ইতালিয় নাগরিকরাও অংশগ্রহণ করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয় এবং মহান আল্লাহর কাছে নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব ও বেচে যাওয়া পরিবারের সদস্য আমির হোসেনের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়।

এসময় অংশগ্রহণকারীরা বলেন, মানবতা ও ন্যায়বিচারের স্বার্থে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

ইতালির রাজধানী রোমে সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশি ট্রিপল মার্ডারের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক, ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ, শান্তিপূর্ণ পথযাত্রা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে ধুমকেতু সোশ্যাল অর্গানাইজেশন।

০৮:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬