
পাইকগাছা খুলনা।
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র হিরণ সরকার ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে (মেধাতালিকা) বৃত্তি লাভ করেছে। সে পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকার এবং উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক রত্না গোলদার দম্পতির সুযোগ্য সন্তান।
মেধাবী এই শিক্ষার্থী ইতিপূর্বে ২০২৪ সালে তার অসামান্য কৃতিত্বের জন্য মর্যাদাপূর্ণ ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল। পড়াশোনার পাশাপাশি হিরণ ভবিষ্যতে একজন দক্ষ পাইলট হয়ে দেশের সেবা করতে চায়।
তার এই ধারাবাহিক সাফল্যে শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা অত্যন্ত আনন্দিত। হিরণ যেন তার স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে, সেজন্য সে এবং তার পরিবার সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।
প্রতিনিধির নাম 


















