ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাথরঘাটায় যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় যুব নেতৃত্বের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পাথরঘাটা উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

“Action for Transformation (A4T)” প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা সহকারী ভুমি কর্মকর্তা ওমর শরীফ ফাহাদ। উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও যুব সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তরুণ ও নারীদের জন্য ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাইবার বুলিং ও হয়রানি রোধে তরুণদেরই মূল ভূমিকা পালন করতে হবে। এছাড়া সমাজ থেকে লিঙ্গভিত্তিক সহিংসতা দূর করতে এবং ভুক্তভোগীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও স্টেকহোল্ডারদের সাথে যুব সমাজের সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (NSS)-এর বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশ (ActionAid Bangladesh)-এর সহযোগিতায় এই সভাটি সফলভাবে সম্পন্ন হয়। বক্তারা তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

পাথরঘাটায় যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

০২:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬