ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৮ জুলাই। একই দিনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করা হবে। ওইদিন সকাল ১০টায় নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম এহছানুল হক মিলন, এমপি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সায়েম বিন সোলায়মান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আইন ও হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে। এই দুই বিভাগের শিক্ষা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহম্মেদ, ইউজিসির সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এ ছাড়াও উপস্থিত থাকবেন নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও সুধীজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

০৯:৫২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬