ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি,

“বদলে যাও, বদলে দাও” এই প্রত্যয়ে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী।
সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হাতে “মাদককে না বলি” লেখা টি-শার্ট তুলে দেওয়া হয়, যা মাদকবিরোধী প্রচারণার প্রতীক হিসেবে ব্যবহৃত হবে।
কাচিসাইর আলোর দিশারির সাধারণ সম্পাদক মোঃ আফরোজ সরকারের পরিচালনায় ও আলোর দিশারির সভাপতি গাজী মোঃ আলী আজমের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মুর্শেদুল কবির ভুইয়া খোকন, এডভোকেট ফারুক আহমেদ, মোঃ মাজেদুল ইসলাম সরকার, অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ্, মোঃ হালিম সরকার (সাবেক মেম্বার) মালয়েশিয়ায় বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক জনাব আল মামুন ভুইয়া , মোঃ মোখলেছুর রহমান ভুইয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, যুবসমাজ এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে।
কাচিসাইর আলোর দিশারী-এর পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং গ্রামের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং “বদলে যাও, বদলে দাও” স্লোগানকে সামনে রেখে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত কাচিসাইর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী

০৫:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬