ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ছারছীনার পীর সাহেব এর ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে পাথরঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

শতাব্দীর ঐতিহ্যবাহী আধ্যাত্মিক মারকাজ ছারছীনার মরহুম পীর সাহেব, মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর দ্বিতীয় ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে বরগুনার পাথরঘাটায় সুবিধাবঞ্চিত, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য এক দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) পাথরঘাটা উপজেলার কালমেঘা খানকায়ে ছালেহীয়া দিনিয়া কমপ্লেক্সের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে পাথরঘাটার মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার।

সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে কালমেঘা খানকায়ে ছালেহীয়া দিনিয়া কমপ্লেক্সের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার প্রায় দুই শতাধিক অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন পাথরঘাটা মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা. বেল্লাল হোসেন জুয়েল।

কালমেঘা খানকায়ে ছালেহীয়া দিনিয়া কমপ্লেক্সের পরিচালক মাওলানা আব্দুস সাত্তার বলেন, ছারছীনার মরহুম পীর সাহেব হযরত শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবন ছিল মানবকল্যাণ, দ্বীনি খেদমত ও সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর আদর্শ ও কর্মধারাকে অনুসরণ করেই আমরা প্রতি বছর বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, খানকাহর দায়িত্বশীল ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জোহরের নামাজের পর ছারছীনা দরবার শরীফের মরহুম পীর সাহেবের সহ এলাকার মুদ্দার গনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ছারছীনার পীর সাহেব এর ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে পাথরঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প

০১:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬