
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।
শতবর্ষী ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষালয় জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার অঙ্গ প্রতিষ্ঠান ‘ইসলামী গবেষণা পরিষদ’-এর উদ্যোগে “মুহাররম ও ইয়াউমে আশুরা: তাৎপর্য ও শিক্ষা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮মুহাররম) জামিয়ার কেন্দ্রীয় মসজিদে এই সেমিনার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
আমিরে হেফাজত ও জামিয়ার শীর্ষ মুরুব্বী হযরত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (হাফি. )এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আইয়ুব বাবুনগরী ।
মুফতি মুহাম্মদ ইকবাল আজিমপুরির স্বাগত বক্তব্যের পর ইফতেতাহী তাকরির তথা সূচনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হযরত মাওলানা শাইখ হারুন আজিজী নদভী।
সেমিনারে জামিয়ার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা ইসলামের ইতিহাসে মুহাররম ও আশুরার গুরুত্ব, তাৎপর্য এবং এর সমসাময়িক শিক্ষা নিয়ে মূল্যবান প্রবন্ধ-নিবন্ধ পাঠ ও ওজস্বী বক্তৃতা প্রদান করেন।
সেমিনারে জামিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা হাফিজ শুয়াইব , মাওলানা মুফতি ইকরামুল হক , মাওলানা তালহা জুবায়ের দৌলতপুরী , মাওলানা ফরিদুল আলম আমিনী দাঁতমারা , মাওলানা মিজানুর রহমান ইমামী, মাওলানা মাহমুদ ইজহার , মাওলানা ক্বারি ওবায়দুল্লাহ , মাওলানা ক্বারি নুমান , মাওলানা মুইনুল ইসলাম, মাওলানা জয়নাল আবেদীন হাসনাবাদি, মাওলানা হাফিজ নেজাম, হাফিজ আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তাগণ তাদের আলোচনায় আশুরার প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে দ্বীনের ওপর অবিচল থাকার আহ্বান জানান। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘটে
প্রতিনিধির নাম 


















