
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে জন্ম নেয় দলটি। ঐতিহাসিক এক প্রেক্ষাপটে জন্ম নেওয়া দলটি বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইতালী যুবলীগ ভেনিস শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু এক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
তিনি বলেন, ‘২৩ শে জুন’ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী – ‘৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ’৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ’৬৬-এর ছয় দফা আন্দোলন ও ’৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন এবং বাংলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করে আওয়ামী লীগ। সংকটে, সংগ্রামে ও অর্জনে গণমানুষের পাশে আওয়ামী লীগের ৭৭ বছর … প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক ।
প্রতিনিধির নাম 


















