ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁয় চুরির ২৪ ঘণ্টার মধ্যে দুর্ধর্ষ চোর গ্রেপ্তার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ ও নগদ টাকা

নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর থানার কালিতলা পুলিশ ফাঁড়ির অভিযানে চুরির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এক দুর্ধর্ষ চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ৪ ভরি স্বর্ণালংকার এবং ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন মো. আব্দুল হাকিম (পিতা: কায়সারুর রহমান), কালিতলা এলাকার বাসিন্দা, নওগাঁ সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওইদিন সকাল ১০টার দিকে অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার বাসার দ্বিতীয় তলায় থাকা ফ্ল্যাটের একটি কক্ষের তালা ভেঙে প্রবেশ করে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

অভিযোগের পর পুলিশ সুপারের নির্দেশনায় কালিতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজনের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চোরকে শনাক্ত করে।

পরে শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে নওগাঁ শহরের চকমোক্তার মাস্টারপাড়া এলাকার মুরাদ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বজলুর রশিদের ছেলে।

গ্রেপ্তারের পর তার কাছ থেকে চুরি হওয়া ৪ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ নিজেকে একাই চুরি করার কথা স্বীকার করেছে। তিনি একজন কুখ্যাত চোর এবং এর আগে বিভিন্ন স্থান থেকে স্বর্ণালংকার চুরির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলাও রয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁয় চুরির ২৪ ঘণ্টার মধ্যে দুর্ধর্ষ চোর গ্রেপ্তার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ ও নগদ টাকা

১১:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬