ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আলোচনা সভা ও র‍্যালী

নওগাঁ প্রতিনিধিঃ

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা ১১টায় সুবরাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে কারিতাস বাংলাদেশ CMLRP-11 পত্নীতলার উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সুবরাজপুর উচ্চ বিদ্যালয়, সুবরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোসাদ্দেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইসাহাক আলী। এছাড়াও বক্তব্য দেন কারিতাস বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মুহাম্মদ একরামুল হক, ফিল্ড অ্যানিমেটর নিরেন্দ্রনাথ সরকার, মো. রুহুল আমিন এবং জান্নাতুন মনিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণ করতে হবে। বৃক্ষরোপণ, পরিবেশ দূষণ রোধ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে পরিবেশ বান্ধব উদ্যোগের অংশ হিসেবে একটি করে জলপাই গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আলোচনা সভা ও র‍্যালী

০৮:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬