ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

সান মারিনো বধের লক্ষ্যে ইউরোপে বাংলাদেশ দল, আজই অনুশীলনে নামার পরিকল্পনা

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:

ইউরোপের মাটিতে এক ঐতিহাসিক ফুটবল লড়াইয়ের মিশন নিয়ে ইতালিতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে অনুষ্ঠিতব্য ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ লাল-সবুজের প্রতিনিধিরা রোমে পা রেখেছেন।

বাংলাদেশ ফুটবল দল সোমবার স্থানীয় সময় ভোর ৫:৪৫ মিনিটে ইতালির রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ঢাকা থেকে দীর্ঘ বিমান যাত্রা শেষে খেলোয়াড় ও অফিশিয়ালরা ক্লান্তি ভুলে বেশ ফুরফুরে মেজাজেই ইতালিতে পা রাখেন।

এ সময় রোম বিমানবন্দরে বাংলাদেশ ফুটবল দলকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (দূতালয় প্রধান) মারজুক ইসলাম রাসেল। দূতাবাসের পক্ষ থেকে দলকে সব ধরনের সহযোগিতা ও শুভকামনা জানানো হয়।

সাধারণত দীর্ঘ ভ্রমণের পর ফুটবলাররা বিশ্রামে থাকলেও, এবার সময় নষ্ট করতে নারাজ বাংলাদেশ দল। দলের টিম ম্যানেজার জানিয়েছেন, কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিতে আজই অনুশীলনে নেমে পড়বেন জামাল-তপুবর্মণরা। ইউরোপের আবহাওয়ায় নিজেদের মানিয়ে নেওয়া এবং ম্যাচের কৌশল সাজানোর জন্য আজ প্রথম দিনেই হালকা রিকভারি ও স্ট্রেচিং সেশনের মধ্য দিয়ে প্র্যাকটিস শুরু করার কথা রয়েছে।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । এটি ইউরোপের কোনো দেশের বিপক্ষে এবং ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম কোনো ম্যাচ। সান মারিনো চতুর্দিক থেকে ইতালি দ্বারা বেষ্টিত একটি ক্ষুদ্র রাষ্ট্র হওয়ায় রোম থেকেই বাংলাদেশ দল সান মারিনোর উদ্দেশ্যে সড়কপথে রওনা হয়।

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ (১৮১) থেকে সান মারিনো (২১১) কিছুটা পিছিয়ে থাকলেও নিজেদের চেনা কন্ডিশনে তারা বরাবরই শক্ত প্রতিপক্ষ। তবে দেশ ছাড়ার আগে দলের জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন এবং দেশবাসীকে একটি জয় উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, হামজা চৌধুরী, সামিত ও জায়ানের মতো প্রবাসী ফুটবলাররা আগামী ২ জুন সরাসরি দলে যোগ দেওয়ার কথা রয়েছে। ৫ জুনের এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি ঘিরে এখন প্রবাসীদের পাশাপাশি দেশের ফুটবলপ্রেমীদের মাঝেও টানটান উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া

সান মারিনো বধের লক্ষ্যে ইউরোপে বাংলাদেশ দল, আজই অনুশীলনে নামার পরিকল্পনা

০১:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬