
সাইফুল ইসলাম সাকিব,তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি:
ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব:হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এই দেশে দূর্ণীতি করার কারণে মাফিয়া সরকার এই দেশ থেকে পালিয়ে গেছে। আপনারা কোনো দূর্ণীতি করবেন না আমরা তাদের মতো দূর্ণীতি করবোনা।আমরা আমাদের মতো করে এই দেশের উন্নয়ন করে যাবো। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের কল্যাণের জন্য। আমি কখনো অন্যায় কাজ করিনি আপনারাও কোনো অন্যায় করবেন না। হাসিনা সরকার আমার বিরুদ্ধে দূর্ণীতি খুজতে ব্যস্ত ছিলো। আর সে কারণে তারা আজ নেই।
২৯মে শুক্রবার বিকেল পাঁচটায় তজুমদ্দিনের বিভিন্ন পথ সভায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন স্পিকার মেজর হাফিজ।
পরে তিনি শম্ভুপুর ৭নং ওয়ার্ডে হিন্দু ধর্মালম্বিদের সর্বোচ্চ ধর্মীয় গুরু অনিল বাবাজির মন্দির ও চাঁদপুর ৩নং ওয়ার্ডে অনিল বাবাজির সমাধিস্থলে মত বিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
স্পিকার হাফিজ হিন্দু ধর্মালম্বিদের নিরাপত্তায় হুশিয়ারি দিয়ে বলেন আমার দলের কেউ যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় স্পিকার মন্দিরের উন্নয়ন কাজের জন্য ২লাখ টাকা অনুদান প্রদান এবং
শম্ভুপুর বিদ্যালয় মাঠ ও শম্ভুপুর খাসের হাট বাজার অবকাঠামোগত উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন।
প্রতিনিধির নাম 


















