ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

পাইকগাছা মডেল মসজিদের নির্মাণে অনিয়ম ও অব্যবস্থাপনা: গণপূর্তমন্ত্রী বরাবর স্মারকলিপি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণে ব্যাপক ত্রুটি, চরম অব্যবস্থাপনা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে গণপূর্তমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। ১৯ মে (মঙ্গলবার) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর মাধ্যমে এই স্মারকলিপি তুলে দেন মসজিদের মুসল্লি, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী।

​স্মারকলিপিতে বলা হয়, এলাকায় একটি আধুনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হওয়ায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তবে কাজের অত্যন্ত নিম্নমান, ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে সেই আনন্দ এখন ক্ষোভ ও হতাশায় পরিণত হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে মসজিদের স্থায়িত্ব এবং সৌন্দর্য হুমকির মুখে পড়েছে।

​​মসজিদ ভবনের বিভিন্ন স্থানে ইতিমধ্যে ড্যাম্প (নোনা) এবং বড় বড় ফাটল দেখা দিয়েছে।
​বর্ষা বা বৃষ্টির সময় ছাদের বিভিন্ন অংশ দিয়ে পানি চুইয়ে পড়ছে, এমনকি ফ্যানের সুইচ বোর্ডের ভেতরেও পানি ঢুকছে, যা যেকোনো সময় বড় ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনার কারণ হতে পারে।​ঠিকাদারের লোকজন কাউকে না জানিয়ে খামখেয়ালিভাবে প্রধান ফটক (মেইন গেট), মোটর রুম এবং পানি বণ্টন কক্ষে তালা ঝুলিয়ে রেখেছে, যার ফলে মুসল্লিরা অজু ও নামাজের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
​ভুক্তভোগীরা জানান, গত ৬ মে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদারের উপস্থিতিতে মসজিদটি যৌথভাবে পরিদর্শন করা হয়। সে সময় ত্রুটিগুলো প্রমাণিত হলে তারা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এতদিন পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে মসজিদের পবিত্রতা রক্ষা ও মুসল্লিদের ভোগান্তি দূর করতে গণপূর্তমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।​স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিদের মধ্যে মাওলানা রুস্তম আলী, মিজানুর রহমান, আসাদুজ্জামান, অজিয়ার রহমান, মাওলানা আহমদ আলী, আমিরুল ইসলাম, আশিকুজ্জামান, মমিন খান, আরিফুল ইসলাম, মনিরুজ্জামান, জামাল ও সাইফুল ইসলামসহ আরও অনেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পাইকগাছা মডেল মসজিদের নির্মাণে অনিয়ম ও অব্যবস্থাপনা: গণপূর্তমন্ত্রী বরাবর স্মারকলিপি

০৭:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬