
নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ
চড়া মূল্য এবং তীব্র শ্রমিক সংকটের কারণে মাঠের পাকা ধান সঠিক সময়ে ঘরে তুলতে পারছিলেন না আমাদের মেহনতি কৃষকেরা। কষ্টের ফসল মাঠে নষ্ট হয়ে যাওয়ার চরম আশঙ্কায় যখন তারা দিশেহারা, ঠিক তখনই নওগাঁ-৩ আসনের জনপ্রিয় এমপি মহোদয় ফজলে হুদা বাবুল এর নির্দেশনায় কৃষকের উদ্ধারকর্তা হিসেবে এগিয়ে এসেছে একঝাঁক যুবনেতা।
১৯ মে ২০২৬ (রোজ মঙ্গলবার) বদলগাছী উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, আহ্বায়ক মেজবাউল হক রাজা এবং যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মুন্না ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে মিঠাপুর চকের মাঠে নামে ৪নং মিঠাপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। মিঠাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রাজু ভাইয়ের সার্বিক সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে, গান গেয়ে হাস্যোজ্জ্বল মুখে দুর্দশাগ্রস্ত কৃষকদের ধান কেটে সরাসরি ঘরে তুলে দিচ্ছেন তারা।
শ্রমিক সংকটের এই কঠিন সময়ে কৃষকের মুখে হাসি ফুটিয়ে ফসল ঘরে তুলে দেওয়ার এই মহান ও মানবিক উদ্যোগকে জানাই আন্তরিক স্যালুট! যুবদলের এই জনকল্যাণমুখী রাজনীতি এগিয়ে যাক।
প্রতিনিধির নাম 


















