ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

বদলগাছীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি,নওগাঁ:

নওগাঁ জেলার বদলগাছীতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১৮ মে,রবিবার সকাল ১১টায় বদলগাছী উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ স্মারকলিপি প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, বদলগাছী উপজেলার সভাপতি মোঃ শাহ আলমগীরের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকারা। স্মারকলিপিটি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর প্রেরণ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ১৯৯৩ সালে “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” প্রকল্পের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ প্রকল্প দেশের শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগরণ এবং নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ইতোমধ্যে প্রকল্পটির ৭টি পর্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ৮ম পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, দীর্ঘ সময়ে এ প্রকল্পের আওতায় ১ম থেকে ৬ষ্ঠ পর্যায় পর্যন্ত প্রায় ২ কোটি ১৫ লক্ষ ৯ হাজার ৯৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়েছে। এছাড়া ৭ম পর্যায়ে প্রায় ১ কোটি ২১ লক্ষ ৫১ হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করেছে, যা দেশের শিক্ষা খাতে এক অনন্য সাফল্য হিসেবে বিবেচিত। বর্তমানে এ প্রকল্পে প্রায় ৭১ হাজার ৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়োজিত রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে অতি স্বল্প ভাতা ও অনিশ্চিত কর্মপরিবেশের মধ্যেও অত্যন্ত নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ,বদলগাছীর সভাপতি মোঃ শাহ আলমগী বলেন, মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকরা কেবল পাঠদানেই সীমাবদ্ধ নন; তারা সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, টিকাদান কর্মসূচি বাস্তবায়ন এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ফলে একটি আদর্শ, সচেতন ও নৈতিক সমাজ গঠনে এ প্রকল্পের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এ সময় বক্তারা দ্রুত প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তর, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকল জনবলকে ন্যূনতম সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদান এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করার জোর দাবি জানান। পাশাপাশি সরকারের মানবিক ও ইতিবাচক সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বদলগাছীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

০৩:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬