
বিশেষ প্রতিনিধি ::
গুইমারা সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী ও ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী চুমকি রাণী মজুমদার গত শুক্রবার ০৯ ডিসেম্বর ২০২২ খাগড়াছড়ি সদর হাসপাতালে পুত্র সন্তান প্রসব করে মামৃত্বের স্বাদ লাভ করেন।
আজ শনিবার তিনি মানিকছড়ি সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
যদিও এটা স্বাভাবিক ডেলিভারি ছিলো তবুও চুমকি রাণীর এ আত্মবিশ্বাস ও সাহসকে গুইমারা সরকারি কলেজের শিক্ষকবৃন্দ ধন্যবাদ জানিয়েছেন।
গুইমারা সরকারি কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রভাষক সানু মারমা, প্রীতিময় চাকমা, মোহাম্মদ শামীম উদ্দিন ও মোঃ কামরুজ্জামান চুমকি রাণীর সাথে দেখা করে তাকে অভিনন্দন জানান এবং আগামী ১৩ তারিখ শেষ পরীক্ষায় অংশ গ্রহণের উৎসাহ প্রদান করেন।
চুমকি গুইমারা সরকারি কলেজের শিক্ষার্থী হলেও এইচএসসি পরীক্ষার কেন্দ্র হচ্ছে মানিকছড়ি উপজেলায় মানিকছড়ি সরকারি গিরিমৈত্রি কলেজ কেন্দ্রে। মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্ট সবাই চুমকি রাণীকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন। এটা তাদের পরিবার কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন।
মা ও নবজাতক সুস্থ আছে, সে সকলের দোয়া প্রার্থী
প্রতিনিধির নাম 


















