ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ বাংলা

ঘোড়াঘাটে করতোয়া নদীতে ডুবে একজনের মৃত্যু 

মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী পার হতে গিয়ে পানিতে ডুবে সাখোয়াত হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সাখোয়াত হোসেন একই এলাকার মৃত মমদেলের হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাখোয়াত তার স্ত্রীকে সংগে নিয়ে পালিত হাঁসগুলোকে নদী পার করে ওপার থেকে এপারে আনতে যান। সাঁতরিয়ে নদীর কিনারায় উঠতে গেলে গভীর পানিতে হাবুডুবু খেতে থাকেন  এমন সময়  নদীর তীরে দাঁড়িয়ে থাকা তার স্ত্রী প্রথমে বাঁশ এবং পরে পড়নে থাকা গায়ের কাপড় দিয়ে উদ্ধারের চেষ্টা চালায় ইতিমধ্যে তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তার স্ত্রী তাকে উদ্ধারের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঘোড়াঘাটে করতোয়া নদীতে ডুবে একজনের মৃত্যু 

০৩:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬