বুধবার, ১৩ মে ২০২৬

ফুরফুরা শরীফের খলিফা আব্দুল খালেক (রহঃ) ছতুরা দরবারের গেইট ভাঙতে গিয়ে প্রকাশ পেলো অলি আউলিয়াদের কেরামত

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি
আউলিয়া কেরামদের কারামত সত্য কোন কল্পিত বিষয় নয়! মৃত্যুর পরে তাদের রহানী শক্তি আরও বৃদ্ধি পায়।ছতুরা শরীফ শুয়ে আছেন প্রফেসর আবদুল খালেক (রহ)। তন্তর বাজারে ছতুরা রাস্তার মাথায় মাজার শরীফের একটি গেইট রয়েছে। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের ৪ লেন রাস্তার কাজ চলছে রাস্তার জন্য গেইটটি ভেঙ্গে দিতে হবে। হুজুরের পরিবারের সদস্যদেরকে না জানিয়ে মহাসড়ক ঠিকাদার কর্তৃপক্ষ বেকু দিয়ে শুরু করল গেইট ভাঙ্গার কাজ কিন্তু বেকু একবার আঘাত করার সাথে সাথে গেইটে আগুন ধরল। এবং দ্বিতীয়বার আঘাত করার পরে বেকু নষ্ট হয়ে গেল। শত চেষ্টা করে আর পারল না।ইন্জিনিয়ার, দায়িত্বশীল সবাই ব্যর্থ হয়ে মাথা নত করে সর্বশেষ সিদ্ধান্ত হলো এই গেইট যথাস্থানে থাকবে। কথা গুলো স্থানীয় লোকদের কাছ থেকে সংগ্রহ করেন আমাদের প্রতিনিধি মোঃ আল আমিন । আর জেই ভেকু দিয়ে গেইটে আঘাত করা হয় সেই ভেকুর লোকজন এখনো অসুস্থ আছে বলে জানা যায়। এ বিষয়ে মদিনার জামাত কামাল্লার হজরত পীর সাহেব মাওলানা সাইফুর রহমান খন্দকার সাহেব বলেন হক্কানী অলি আউলিয়ারা যখন কবরে চলে যায় তখন তাদের রুহানি পাওয়ার আরো বৃদ্ধি পায় এজন্য অলি আউলিয়াদের শানে বেয়াদবি করা মোটেই কাম্য নয়।ছতুরা শরীফের গেইট ভাঙতে গিয়ে তারই প্রমাণ প্রকাশ হলো।

থেকে আরও পড়ুন